পিএনএস ডেস্ক: গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে করে ৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরবি জানায়, নিহতদের মরদেহ গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের (৪ জুন) প্রতিবেদন অনুযায়ী, একই সময় গাজা সিটির বিভিন্ন এলাকায় চারটি সমন্বিত বিমান হামলা চালানো হয়। হামলার ফলে কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
এ ঘটনায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পিএনএস/এমএইউ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮
04-06-2026 12:03PM

