পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা স্বপ্নের মত রঙিন হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো ছন্দে আছে বাংলাদেশ। এবার অজিদের ধরাশায়ী করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।
আজকের ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজে এগিয়ে থেকে শুরু করছে বাংলাদেশ। গত মঙ্গলবার সফরকারীদের বড় ব্যবধানে হারায় মেহেদী হাসান মিরাজের দল। এই ম্যাচ জিতলেই তাই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিক দলের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতার মিশনে ওপেনার সাইফ হাসানকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশে ফেরানো হয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজে ফেরার লড়াইয়ে একাদশে এনেছে একটাই বদল। গত ম্যাচে অভিষেক হওয়া লিয়াম স্কটকে বসিয়ে তারা একাদশে রেখেছে পেসার রাইলি মেরেডিথকে।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনলি, মারনাশ লাবুশানে,জশ ইংলিস, ম্যাট রেনশ, আলেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, রাইলি মেরেডিথ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভির ইসলাম।
পিএনএস/এমএইউ
ইতিহাস গড়ার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
11-06-2026 10:49AM

