লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

  04-07-2026 11:28PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শ্রীধাম চন্দ্র মাজি (৬১) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মনা মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীধাম চন্দ্র মাজি লক্ষ্মীপুর পৌরসভার এস আর রোড এলাকার গৌরাঙ্গ চন্দ্র মাজির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন শ্রীধাম চন্দ্র মাজি। এ সময় কমলনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন