পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদে কার্পেট দিয়েছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার (২৫ জুন) জকসু ভবনে এক ব্রিফিং শেষে কার্পেটগুলো শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়।
এ সময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, মেয়েদের নামাজের স্থানে যাওয়ার পথটি ওয়াশরুমে পাশে। ফলে অনেক সময় জায়গাটি ভেজা ও স্যাঁতসেঁতে থাকে। এতে নামাজ আদায়ের সময় শিক্ষার্থীরা অসুবিধায় পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়েই কার্পেট দেওয়ার উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, অনেক আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মসজিদ নির্মাণের দাবি জানিয়ে আসছি। বর্তমান উপাচার্য স্যারকেও বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলবেন। জায়গার সীমাবদ্ধতার কারণে এখনো তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
কার্পেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা-সহ অন্যান্য প্রতিনিধিরা।
পিএনএস/রাআ
জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট দিলো জকসু
25-06-2026 11:01PM

