সারা দেশে গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

  13-06-2026 04:12PM


পিএনএস ডেস্ক: এলএনজি সরবরাহের একটি এফএসআরইউ-এর জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে আজ গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এর ফলে আজ মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন