পিএনএস ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী মো. ইমন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করে।
নিহত ইমনের বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুপুরের দিকে কুড়িল বিশ্বরোডে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আমাদের বাসা মোহাম্মদপুর বসিলা হাউজিংয়ে। আমার ছেলে ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী ও পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। দেড় মাস আগে আমার ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমি আমার বউমাকে এখনো আমার বাসায় উঠিয়ে আনিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক চিকিৎসক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল।
পিএনএস/রাআ
কুড়িল বিশ্বরোডে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
21-06-2026 01:57AM

