কৃষি

শীত-কুয়াশার দাপটে ক্ষতিগ্রস্ত ধানের বীজতলা, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কা

  16-01-2026 10:48AM

পিএনএস ডেস্ক : তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ধানের বীজতলাসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। উত্তরের জেলা পাবনায় ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সূর্যের দেখা না মেলায় ধানের চারা হলদে হয়ে পচে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। পাবনা জেলার নয়টি উপজেলায় বর্তমানে বড় ধানের বীজতলা তৈরি করছেন কৃষকেরা। তবে বিরূপ আবহাওয়ার কারণে অনেক জায়গায় বীজতলা রক্ষা করা যাচ্ছে না। একাধিক কৃষক জানান, বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চারা

বেগুন ক্ষেতে জেমিনি ভাইরাসের থাবা, চাষিরা হতাশ

  12-01-2026 12:33PM

পিএনএস ডেস্ক : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজার হাজার একর বেগুন ক্ষেত বর্তমানে জেমিনি ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত। ভাইরাসটির কারণে বেগুন গাছ দ্রুত হলুদ হয়ে ঝরে পড়ছে, যা চাষিদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে। এ সংকট মোকাবিলায় কৃষি বিভাগ নানা পরামর্শ ও সহযোগিতা দিলেও ক্ষতি কমানো যাচ্ছে না।জেলায় এ বছর প্রায় ৫০০০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সোয়া এক লাখ টন। কিন্তু জেমিনি ভাইরাসসহ শীত ও কুয়াশার প্রভাবে গাছের ফলন ব্যাপকভাবে কমে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

  04-01-2026 05:25PM

পিএনএস ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে পরীক্ষা হবে বিকেলে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্র

নদীঘেরা চরে সবুজ বিপ্লব, তরমুজ চাষে বদলাচ্ছে কৃষকের জীবন

  14-12-2025 01:46PM

পিএনএস ডেস্ক : ভোরের আলো ফুটতেই নদীঘেরা চরজুড়ে শুরু হয় কর্মযজ্ঞ। সূর্যাস্তের আগ পর্যন্ত চলতে থাকে নিরবচ্ছিন্ন পরিশ্রম। কেউ পাওয়ার টিলারে জমি চাষ করছেন, কেউ দল বেঁধে জমি প্রস্তুত ও তরমুজ গাছের পরিচর্যায় ব্যস্ত। আবার কেউ শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করছেন। প্রতিদিনের এই দৃশ্য ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর মুজিবনগরের।তেঁতুলিয়া নদী বেষ্টিত প্রায় ৬ হাজার ৪৩৭ একর আয়তনের এই চরে এক চতুর্থাংশ জমি আবাদযোগ্য। নদীপথে নৌকাই এখানকার একমাত্র যোগাযোগ মাধ্যম। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চর

আগাম আলুচাষে ঘুরে দাঁড়ানোর আশা কৃষকদের

  28-11-2025 10:39AM

পিএনএস ডেস্ক : নতুন মৌসুমে আগাম আলুর ভালো ফলন ও ন্যায্য বাজার মূল্যের প্রত্যাশায় চাঁদপুরের কচুয়া উপজেলার কৃষকরা এখন আশাবাদী। চারদিকে মাঠে দেখা যাচ্ছে তাদের ব্যস্ততা, স্বপ্ন আর পরিশ্রমের এক অনন্য সমাহার। গত বছরের লোকসান কাটিয়ে উঠে নতুন সম্ভাবনার খোঁজে কৃষকরা এবার আগাম আলুর আবাদে ঝুঁকেছেন আরও বেশি উৎসাহ নিয়ে। চলতি মৌসুমে কচুয়া উপজেলায় আলু আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ হাজার ৮২৫ হেক্টর জমিতে। এর বেশিরভাগই আগাম জাতের আলু।উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায়-কেউ ট্রাক্টর দিয়ে জমি চষছেন,

জলবায়ু অভিযোজনে কৃষকের কৌশল, ভাসমান বীজতলা!

  26-08-2025 12:35PM

পিএনএস ডেস্ক: অতিবৃষ্টি, নদীভাঙন, লবণাক্ততা ও জলাবদ্ধতায় নাকাল খুলনা উপকূলের কৃষক-কৃষাণীরা। সবশেষ টানা বর্ষণে শুধু খুলনাতেই ফসল, সবজি ও আমনের বীজতলা নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ হাজারের বেশি কৃষক।এ পরিস্থিতি মোকাবিলায় ভাসমান ধানের বীজতলা তৈরি করে সফলতা পেয়েছে খুলনার এক কৃষক পরিবার। এবার চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতে কয়েক দফা বীজতলা নষ্ট হওয়ায় এ ব্যতিক্রমী উদ্যোগ নেন পাইকগাছা উপজেলার রামনাথপুর গ্রামের কৃষাণী রোকেয়া পারভীন। দেবর আব্দুল কুদ্দুসকে নিয়ে ফেলে দেওয়া কলাগাছ, বাঁশ ও মাটি

ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে নিরাপদ আম উৎপাদন, রপ্তানি হচ্ছে বিদেশে

  15-07-2025 11:29AM

পিএনএস ডেস্ক: দিনাজপুর লিচু উৎপাদনে শীর্ষে থাকলেও জেলার বিভিন্ন অঞ্চলে কম-বেশি আম উৎপাদন হয়। বিগত বছরগুলোয় প্রচলিত পদ্ধতিতে আম উৎপাদন হলেও এবার হিলিতে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এ পদ্ধতি ব্যবহারের ফলে বেশি উৎপাদন ও খরচ কম হয় এবং উৎপাদিত আম বিদেশে রপ্তানি করছেন উদ্যোক্তারা। সব ধরনের সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনাজপুরের হিলির গোহাড়া গ্রামের কৃষক নিরঞ্জন সরকার ২০২৯ সালে ২০০টি গাছের চারা রোপণ করেছেন। বর্তমানে

কাঁঠাল পাকা ও মিষ্টি কি না বুঝবেন যেভাবে

  21-06-2025 01:51AM

পিএনএস ডেস্ক: চলছে ফলের মৌসুম। বাজার ইতোমধ্যে কাঁঠাল, আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলে ছেয়ে গেছে। ফলের দোকানগুলো এখন আম-কাঁঠালের মিষ্টি গন্ধে ক্রেতাদের আকৃষ্ট করছে। তবে অনেক সময় পাকা বা ভালো বলে কাঁচা ফল ধরিয়ে দেন বিক্রেতারা। এ ছাড়া অনেক মিষ্টি হবে ভেবে বাসায় ফল নেওয়ার পর তা আর খাওয়ার উপযুক্ত থাকে না।সব ফলের মতো কাঁঠালও বাজারে উঠেছে। তবে পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজে বের করা বেশ কঠিন। বিক্রেতার কথায় পাকা ও মিষ্টি কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান! স্বাদে অতুলনীয় এবং প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট,

কাহারোলে মাচা পদ্ধতিতে চিচিঙ্গা চাষ, ফলন ও দামে খুশি কৃষকরা

  20-06-2025 05:02PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে মাচায় চিচিংঙ্গা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলার তাড়গাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় চিচিংঙ্গা বঙ্গরেখা জাতের খরিপ-১/২০২৪-২০২৫ অর্থ বছরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে জিএপি সবজি উৎপাদন জৈব বালাইনাশক ব্যবহার করে পোকামাকর দমন ব্যবস্থা গ্রহন করে যাহা মানব দেহের ক্ষতি হয় না এমন উপকরন ব্যবহার করে কৃষক মোঃ বাবুল ইসলাম ১ একর জমিতে মাচায় চিচিংঙ্গা আবাদ করে এই প্রথম কাহারোল উপজেলা নিরাপদ সবজি উৎপাদনে

বগুড়ায় একই গাছে আলু ও টমেটোর সফল চাষ

  09-04-2025 11:57AM

পিএনএস ডেস্ক: একই গাছে একসঙ্গে আলু ও টমেটো উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক রুবেল মিয়া। নিচে আলু আর উপরে টমেটো এই অভিনব চাষাবাদ এলাকাজুড়ে কৌতূহল তৈরি করেছে।সরেজমিনে দেখা গেছে, গাছের ডগায় লাল টুকটুকে টমেটো ঝুলছে, আর মাটির নিচে একই গাছে ধরে আছে আলু। এই বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সবজির নাম ‘টমআলু’। শিবগঞ্জের মোকামতলা চৌকিরঘাট এলাকায় ‘কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস’ নার্সারির সহায়তায় পরীক্ষামূলকভাবে তিন শতক জমিতে এই চাষ শুরু করেন রুবেল মিয়া।তিনি জানান, শখের বসে তিনি এই