পিএনএস ডেস্ক: কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই।
বুবলী জানান, গত ১১ মে তার কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যাসন্তান। যেখানে বাবা হিসেবে শাকিব খানের নাম লেখা রয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান।
পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বুবলী বলেন, আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে। গত ১১ মে (সোমবার) রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে তার জন্ম হয়। বোনকে পেয়ে বেশ খুশি শেহজাদ।
উল্লেখ্য, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। পরে সোশ্যাল মিডিয়ার ছেলের জন্মের বিষয়টি জানান দেন শাকিব-বুবলী দুজনেই।
পিএনএস/এমএইউ
কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা বুবলী
05-06-2026 05:09PM

