পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দিল দখলদার ইসরায়েল

  26-07-2026 06:14PM

পিএনএস ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের দুটি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগুন দিয়েছে। পরে তারা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতি আঁকে। রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

কুসরা নামে ফিলিস্তিনের একটি গ্রামে প্রাণঘাতী সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহতের পর আগুন দেওয়ার এই ঘটনা ঘটলো। ওই সংঘর্ষে চারজন ফিলিস্তিনিও নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, শুক্রবার গ্রামে বসতিস্থাপনকারীদের দেখে তাদের মুখোমুখি অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। এরপর গোলাগুলি হয়। জাতিসংঘ ও ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিবাদমান অঞ্চলে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছর এমন সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

কুসরা গ্রাম পরিষদের প্রধান আবদেল আজিম ওয়াদি বলেন, শুক্রবারের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রোববার ভোরে বসতি স্থাপনকারীরা গ্রামে নতুন করে নির্মিত মসজিদে আগুন ধরিয়ে দেয়। তারা দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখেছে। এর মধ্যে ‘ইহুদি প্রতিশোধ’ ও নিহত এক ইসরায়েলি সেনার নাম লেখা ছিল।

আবদেল আজিম আরও জানান, ২০১১ সাল থেকে গ্রামটি বারবার হামলার শিকার হচ্ছে। আর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামলার মাত্রা বেড়েছে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন