দিল্লি বিক্ষোভ: তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির

  25-07-2026 12:08AM

পিএনএস ডেস্ক: ‎দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করছে তরুণরা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে শুরু হওয়া আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এখন সরকারকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়েছেন বিক্ষোভকারীরা।

এমন অবস্থায় তরুণদের সঙ্গে যুক্ত হতে নিজ মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন মোদি। তিনি আজ শুক্রবার (২৪ জুলাই) তার মন্ত্রীদের বলেছেন তারা যেন ইনস্টাগ্রামে রিলস ও ভিডিও বানিয়ে তরুণদের কাছে তাদের অবস্থান ও বার্তা পৌঁছে দেন।

মোদি নিজেও আজ ইনস্টাগ্রামে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। সেখানে বলেছেন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে তারা কী কী ব্যবস্থা নেবেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি তার মন্ত্রীদের বলেছেন. “তরুণরা ইনস্টাগ্রামে রয়েছে। সেখানে নাগরিকদের একটি অংশ রয়েছে। যাদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা প্রয়োজন।”

এছাড়া মন্ত্রীদের মধ্যে কারা কারা ইনস্টাগ্রামে অনেক বেশি সক্রিয়া সেই প্রশ্নও করেন মোদি। এ সময় তিনি বলেন, প্রত্যেক মন্ত্রীর রিলস এবং তরুণদের সঙ্গে যুক্ত হওয়া যায় এমন কনটেন্ট বানানো উচিত।

এদিকে ককরোচ জনতা পার্টি আজ জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে এক কোটি রুপি এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া তাদের প্রধান তিনটি শর্ত। আর এ শর্ত অবশ্যই মানতে হবে। সূত্র: এনডিটিভি


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন