পিএনএস ডেস্ক: রাজধানীর আদাবর থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি বলেন, আজ শনিবার অভিযান চালিয়ে আদাবর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হাসুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ১৮টির বেশি ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পর আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, আদাবরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন গ্রেফতার হাসু।
পিএনএস/রাআ
আদাবরে শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি হাসু গ্রেফতার
06-06-2026 10:39PM

