পিএনএস ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব ভবনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
নিহত কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ছেলে শেখ তামিম তার পিতার জানাযায় । ছবি: সংগৃহীত
এদিকে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারদলীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে তা উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়।
এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় গেছেন।
পিএনএস/আনোয়ার
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
15-07-2026 12:15PM

