পিএনএস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত লোকজনকে নিয়ন্ত্রণের জন্য দেওয়া ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছে লোকজন। বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন গেট ও শাহবাগ থানা এলাকায় দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলেছে লোকজন।
এর আগে শনিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএনসিসির কয়েকজন সদস্য জানান, বহিরাগত লোকজনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি।
পিএনএস/এএ
বিশ্বকাপ ফাইনাল: ব্যারিকেড ভেঙে ঢাবিতে ঢুকে পড়েছে বহিরাগতরা
20-07-2026 01:34AM

