রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল: আসিফ নজরুল

  24-07-2026 06:44PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির বিষয়ে মন্তব্য করছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে তিনি এ মন্তব্য জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসন কালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন।

বিএনপিতে উপযুক্ত আরও কেউ কেউ আছেন। তবে আমার মতে, সবদিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন