দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  24-07-2026 11:55AM


পিএনএস ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য শুক্রবার বোরহানউদ্দিন জাতীয় গ্রীডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দপ্তর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন