ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

  13-06-2026 02:21PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর তার একটি মন্তব্যকে ঘিরে ব্যাখ্যা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

এ ব্যাপারে জামায়াত আমির সামাজিক মাধ্যমে ত্রিবেদীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, গতকাল বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে কথা বলেছেন। এ বক্তব্যের প্রকৃত অর্থ কী, তা স্পষ্ট করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশও একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ কারণে এমন বক্তব্য স্পষ্ট না থাকলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।

বিষয়টি নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, যদি বক্তব্যটি আক্ষরিক অর্থে কোনো একীভূতকরণের ইঙ্গিত দেয়, তবে তা নিন্দনীয় হবে এবং বিষয়টি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।

জামায়াত আমির এ মন্তব্যে সরকারের প্রতি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন