পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

  04-06-2026 10:52PM

পিএনএস ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ওমর আলী (৫৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ওমর আলী তার পুত্রবধূর ঘরে যান। পরে তাকে ধর্ষণ করেন ।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের কাছে বিচার চাইলেও কোনো প্রতিকার না পেয়ে ২১ মে বাবার বাড়ি রংপুরে চলে যান। পরদিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

দীর্ঘ ১৫ দিন পর বুধবার (৩ জুন) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। মামলায় শ্বশুর ওমর আলীকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পরপরই বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার তদন্ত চলছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন