সাদা চুল কি আবার প্রাকৃতিকভাবে কালো করা সম্ভব?

  24-01-2026 03:53PM

পিএনএস ডেস্ক: আজকাল অনেক তরুণেই অকাল চুল পাকার সমস্যা দেখা দিচ্ছে। বাজারে নানা ধরনের তেল, শ্যাম্পু, সিরাম এবং হেয়ার ট্রিটমেন্ট পাওয়া যায়, যেগুলোতে মানুষরা বড় অঙ্কের টাকা খরচ করে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চাহিদা অনুযায়ী ফল পাওয়া যায় না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, একবার সাদা হয়ে যাওয়া চুল কি আবার প্রাকৃতিকভাবে কালো হতে পারে?

চুলের রঙ মূলত নির্ভর করে মেলানিন নামের রঞ্জক কোষের উপর। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, জিনগত কারণে, অতিরিক্ত মানসিক চাপ বা পুষ্টির ঘাটতির কারণে যখন মেলানিনের উৎপাদন কমে যায়, তখন চুল ধীরে ধীরে সাদা হতে শুরু করে। একবার চুল পুরোপুরি সাদা হয়ে গেলে, সেই চুলের মেলানিন উৎপাদনকারী কোষগুলো প্রায়শই নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে স্বাভাবিক উপায়ে সেই চুলকে আবার পুরোপুরি কালো করা প্রায় অসম্ভব।

তবে কিছু ক্ষেত্রে চুল সাদা হওয়ার গতি কমানো সম্ভব। উদাহরণস্বরূপ, যদি চুল পাকার কারণ হয় পুষ্টির ঘাটতি, যেমন ভিটামিন বি১২, আয়রন বা প্রোটিনের অভাব, অথবা চরম মানসিক চাপ, তাহলে সঠিক খাদ্যাভ্যাস, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে নতুন গজানো চুলের স্বাভাবিক রঙ রক্ষা করা সম্ভব।

চিকিৎসকরা বলেন, অল্প বয়সে চুল পাকা দেখা দিলে তার প্রকৃত কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে রক্তপরীক্ষা, ডায়েট বিশ্লেষণ এবং লাইফস্টাইল রিভিউ করা যেতে পারে। কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যার কারণে যদি চুল সাদা হয়, সেই সমস্যা সমাধান করলে ভবিষ্যতে আরও সাদা চুলের বৃদ্ধি রোধ করা সম্ভব।

তবে একবার পুরোপুরি সাদা হয়ে যাওয়া চুলকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কালো করা অসম্ভব, তাই বাজারে থাকা বহু চুল কালো করার সিরাম বা ঘরোয়া টোটকা নিয়ে ভুল আশায় টাকা খরচ করার দরকার নেই। বরং, সঠিক তথ্য জানা, পুষ্টিকর খাবার খাওয়া এবং চুলের যত্ন নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

এক্ষেত্রে নিয়মিত স্ট্রেস কমানো, পর্যাপ্ত নিদ্রা এবং হালকা ব্যায়াম চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া চুলে অতিরিক্ত কেমিক্যাল বা হিট ব্যবহার করলে চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়।

কিছু গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার (যেমন বাদাম, বীজ, সবুজ শাকসবজি) চুলের স্বাভাবিক রঙ বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে একবার সাদা হয়ে যাওয়া চুলকে পুরোপুরি কালো করা প্রায় অসম্ভব, তবে পুষ্টি ও জীবনধারার পরিবর্তনের মাধ্যমে নতুন চুলের রঙ রক্ষা করা সম্ভব।

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন