ইফতারে বানিয়ে ফেলুন সহজপাচ্য সবজি খিচুড়ি

  16-03-2026 02:09AM

পিএনএস ডেস্ক: পবিত্র রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারে সাধারণত আমরা বেগুনি, পিঁয়াজু বা আলুর চপের মতো ভাজাপোড়া খেতে অভ্যস্ত। তবে স্বাস্থ্যসচেতন রোজাদারদের কাছে পছন্দ কম তেলে রান্না পুষ্টিকর খাবার। সে ক্ষেত্রে অন্যতম সমাধান হতে পারে সবজি খিচুড়ি, যা এক অর্থে সহজপাচ্যও।

পুষ্টিবিদদের মতে, সারা দিনের ক্লান্তি দূর করতে এবং হজমের সমস্যা এড়াতে সবজি খিচুড়ি হতে পারে একটি আদর্শ ইফতার। এ ছাড়া প্রতিদিনের ইফতরের মেন্যুতে ভিন্নতা আনবে এই খাবার। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই বানিয়ে ফেলা যায় সবজি খিচুড়ি।

যেসব উপকরণ প্রয়োজন

পোলাও চাল, মসুর ডাল, জিরা, আলু, গাজর, পেঁয়াজ, তেজপাতা, সরিষার তেল, ফুলকপি, মটরশুঁটি, লবণ ও পানি।

যেভাবে তৈরি করবেন

আলু ও ফুলকপি টুকরো করে কেটে ধুয়ে তেলে ভেজে তুলে রাখুন। তেলে পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে জিরা ও তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। এরপর চাল, ডাল, গাজর ও মটরশুঁটি দিন। সব একত্রে ভেজে লবণ ও পানি দিয়ে নাড়–ন। ফুটে উঠলে ভাজা সবজি দিয়ে ঢেকে দিন। ২০-২২ মিনিট পর চাল সেদ্ধ হলে এবং সবজি নরম হলে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। হয়ে গেল আপনার স্বাদের সবজি খিচুড়ি। এবার ইফতারের সময় গরম গরম পরিবেশন করুন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন