পিএনএস ডেস্ক: নীলফামারীতে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করার অভিযোগে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান। গ্রেপ্তারকৃত যুবক সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।
ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত যুবক আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে বিভিন্ন দপ্তরে ও কর্মকর্তা-কর্মচারীর বদলি, পদোন্নতিসহ বিভিন্ন তদবির করে প্রতারণা করে আসছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তারকৃত যুবক আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন। গতকাল তাকে গ্রেপ্তার করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
পিএনএস/রাআ
যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
21-07-2026 12:15AM

