মফস্বল

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

  19-06-2026 12:10AM

পিএনএস ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম–তিস্তা রেলপথে বালুবাহী ট্রাক উল্টে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার অদ্বিতীয়কানন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় তিস্তা অভিমুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের রেলিং ভেঙে লাইনের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইনের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে

নেত্রকোনায় পৃথক বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

  18-06-2026 09:05PM

পিএনএস ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে দুইজন এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত শামসুল হুমা (৫৫) কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলী ছেলে, নিহত আশরাফুল ইসলাম (২৫) একই উপজেলার ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে এবং নিহত রাজিব মিয়া (২৪) মদন উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে।কেন্দুয়া থানার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের

  18-06-2026 08:02PM

পিএনএস ডেস্ক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ (৪৫) এবং তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জ থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন হারুন অর রশিদ ও তার ছেলে সাদ। পথে হাড়ভাঙ্গা

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

  18-06-2026 02:10PM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ‘ড্রেসম্যান লিমিটেড’ নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকেরা। কিছুক্ষণ পর তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা,

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

  18-06-2026 01:22PM

পিএনএস ডেস্ক: খুলনার সোনাডাঙ্গায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন। পরে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

  18-06-2026 12:42PM

পিএনএস ডেস্ক: আইফোন ও অটোরিকশা ছিনতাই করতে চালক নাজমুল ইসলামকে ফাঁসি দিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল তিন ভাই। তাতে ব্যর্থ হয়ে পরিচয় গোপন করতে মরদেহের মুখমণ্ডল ঝলসে দেওয়া হয়। এরপর নাজমুলের অটোরিকশা করেই তার মরদেহ কালিজিরা ব্রিজে নিয়ে বস্তায় ভরে ফেলা হয় নদীতে।গত সোমবার (১৫ জুন) সকালে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের দুই দিনের মাথায় হত্যাকাণ্ডে জড়িত মা-ছেলেসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এমন নৃশংস

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর মরদেহ

  18-06-2026 10:48AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছর বয়সী শিশুকে অপহরণের পর বিছানায় মুক্তিপণ দাবি করে চিঠি রেখে যাওয়ার পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকার পূর্বপাড়া গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার ছাত্র

কুমিল্লায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

  18-06-2026 02:18AM

পিএনএস ডেস্ক: কুমিল্লার নাঙ্গলকোটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।রাত সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত দুজন হলেন- বক্সগঞ্জ ইউনিয়নের মোল্লাবাড়ির অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২১) ও অষ্টগ্রামের ফয়েজ আহমেদ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান স্কুল চ্যাম্পিয়ন

  18-06-2026 01:09AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১৭ জুন) পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল হয়। বিতর্কের বিষয় ছিল- মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছে আবদুর রহমান স্কুল টিমের দলনেতা জান্নাতুল মাওয়া আরিশা।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

  18-06-2026 12:09AM

পিএনএস ডেস্ক: ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহের মো. মাসুদ মিয়া (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের সিয়াম মিয়া (২৪)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ রোড এলাকায় নির্মাণাধীন ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামের ১০ তলা ভবনের অষ্টম তলায় কাজ করছিলেন ওই দুই শ্রমিক। এসময় হঠাৎ মাচা ভেঙে তারা নিচে পড়ে গুরুতর আহত হন।পরে সহকর্মীরা দ্রুত দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ