খোলামেলা লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন নেহা

  19-07-2026 05:12PM

পিএনএস ডেস্ক: অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা নতুন এক ফটোশুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সোনালি রোদের আলো আর সাদা চাদরে মোড়ানো নান্দনিক আয়োজনে তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বেডরুমের জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোয় বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন নেহা। ছবিগুলোতে তার স্বতঃস্ফূর্ত হাসি, অভিব্যক্তি এবং আলো-ছায়ার ব্যবহার পুরো ফটোশুটে শৈল্পিক আবহ তৈরি করেছে। একটি ছবিতে তার পিঠে আঁকা লম্বা নান্দনিক ট্যাটুও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে নেহা লিখেছেন, যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। অনেকেই তার সাহসী উপস্থাপনা, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ফটোশুটের নান্দনিকতা নিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার নতুন লুককে ভিন্নধর্মী ও আকর্ষণীয় বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন