ফরিদপুরের মেয়ে ভারতের হট সেক্সি নায়িকা!

  13-08-2015 07:24AM

পিএনএস, বিনোদন ডেস্ক : সত্তা ছবির নায়িকা কলকাতার অভিনেত্রী পাওলি দামের গ্রামের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে পাওলি দাম এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি একবার হলেও ফরিদপুরে নিজের ভিটে মাটি দেখতে চাই।’

তিনি আনন্দের সঙ্গে বলেন, ‘সত্তা ছবিটির সব দৃশ্য বাংলাদেশের মাটিতে চিত্রায়িত হবে তাই আমি আনন্দিত। কারণ সারা দেশ ঘুরে আমি দেখতে পারবো।

এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রোযোজনায় ‘মনের মানুষ’ ছবির নায়িকা ছিলেন পাওলি।

তরঙ্গ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সত্তা ছবিটি নির্মাণ হচ্ছে। এই ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করবেন সাকিব খান।

মহরত অনুষ্ঠানে জানা যায় ছবির নায়ক, নায়িকা ও পরিচালক সবার গ্রামের বাড়ি ফরিদপুরে।

মহরত অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ ও শিল্পীদের প্রশংসা করে তিনি বলেন, ‘সবাই অনেক ভালো। তাই বার বার এই দেশ আমাকে টানে। দেশে এসে এত সুন্দর অভ্যর্থনা পেয়েছি, মনে হয় আত্মার মিলন।’

সত্তা ছবির মহরত অনুষ্ঠানে পরিচালকসহ সকলের কাছে ক্ষমা চান পাওলি। তিনি বলেন, ‘গত এক বছর ধরে আমার জন্য এই ছবির কাজ বন্ধ ছিল। এজন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি।’

ওপার থেকে এপার এলাম কোথায় যেন পারাপার হল এমন ছন্দ মিলিয়ে সাম্প্রতি কলকাতায় মুক্তি পাওয়া ‘পারাপারা’ ছবির কথা জানালেন সত্তা ছবির নায়িকা পাওলি।

পিএনএস/জে এ/ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন