ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৯৪৩, বাতাসে ভাসছে মরদেহ পঁচার গন্ধ

  01-07-2026 01:55PM

পিএনএস ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়ে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত এক হাজার ৯৪৩ জন। এছাড়া আহত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। খবর: ডয়েচে ভেলে

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা এই তথ্য নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। বিধ্বস্ত ভবনগুলোর নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। সীমাবদ্ধতার কারণে প্রায় এক সপ্তাহ হতে চললেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভূমিকম্পে দেশটির রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই দুর্গন্ধ বের হওয়া শুরু করে। এখন ভেঙে পড়া ভবনের চারপাশে মরদেহের দুর্গন্ধ তীব্র হচ্ছে। তবে যাদের প্রিয়জন সেসব ধ্বংসস্তূপে আছেন তারা এই দুর্গন্ধের পরও সরে যাননি। তারা ধ্বংসস্তূপের পাশেই অবস্থান করছেন। তাদের একজন হলেন মিরেল্লা হেরেরা। তিনি তার ছেলের ধসে পড়া বাড়ির পাশে শুরুর দিন থেকে অপেক্ষা করছেন।

সিএনএনকে ওই নারী বলেন, এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। আমি যতটা উদ্গ্রীব হয়ে আছি, নিজেকে সুস্থ রাখতে পানি খাচ্ছি, হাঁটছি… আমি ভাবি তারা (আটকে পড়ারা) কেমন আছে। যদি তারা এখনো বেঁচে থাকে তাহলে তারাও হয়তো সেখান থেকে বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে।

এ ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানান দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ। এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৫৯ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রদ্রিগেজ আরও জানান, এই ভূমিকম্পে আহত হন ৫ হাজার ৩৪ জন। একই সঙ্গে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন