মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

  07-06-2026 06:35PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনতাই করা হয় বলে জানা গেছে।

রোববার (৭ জুন) বেলা সোয়া ৩টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় লোকমানকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক সোয়া ৩টার দিকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি তিনটি মোটরসাইকেল যোগে জনতা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার সামনে আসে। এ সময় তারা লোকমান (৪৫) নামে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার হাতে ও পায়ে দুইটি গুলি বিদ্ধ হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। আহত লোকমানকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ছিনতাইকৃত ব্যাগে আনুমানিক ১৭হাজার রিয়্যাল ছিল। যা বাংলাদেশী টাকার ৫ লক্ষ টাকা।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন