পিএনএস ডেস্ক: রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- আলেয়া বেগম (৪০), তৌসিফ হোসেন সজিব (১৯), প্রান্ত চন্দ্র দাস (২৩), রিফাত ইসলাম (২৩), দিদারুল ইসলাম বিনয় (২৫), শান্ত (২৬), শফিক (২২), রাকিব হোসেন (১৯), জাহিদ হাসান হৃদয় (২৭), ইমন হোসেন (২৫) ও বাবুল হোসেন বাবু (৩৫)।
মুগদা থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (৫ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পিএনএস/রাআ
মুগদা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১
07-06-2026 12:12AM

