রাজধানীতে ভূমিকম্প অনুভূত

  22-06-2026 09:36PM

পিএনএস ডেস্ক: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন