বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিল ছাত্রদল

  22-06-2026 07:15PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নুনগোলা ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী ৩৪৫ জন শিক্ষার্থীর হাতে পৌঁছে দিয়েছে সদর উপজেলা ছাত্রদল। শিক্ষাবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা।

আজ সোমবার কলেজে আনুষ্ঠানিক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব। তার নেতৃত্বে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটছেন নেতাকর্মীরা। পরীক্ষার সময় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানানো হচ্ছে।

শিক্ষা উপকরণ বিতরণকালে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাওসার হাবিব সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, নুনগোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল নেতারা বলেন, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহারসহ মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রশ্নপত্র ভালো করে বুঝে সম্পূর্ণ উত্তর খাতায় লিখতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে কলেজ ও এলাকার সুনাম বৃদ্ধি হয়। শিক্ষার মানোন্নয়ন, বর্তমান প্রজন্মকে শিক্ষা এবং নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন