পিএনএস ডেস্ক: প্রত্যাহার আদেশের রাতে সিলেট ছাড়ছেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন কেউ যোগদানের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রাতেই ডিসি সিলেট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিনি চলে যাওয়ায় ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।’
সাদাপাথর লুট কাণ্ডে আলোচিত সময়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে সিলেটে এসেছিলেন সারওয়ার। এবার শাহজালালেরর মাজারের মাত্র চার দিনের টাকার হিসাব দেখিয়ে ফের আলোচনার তুঙ্গে এসে সিলেট ছাড়ছেন তিনি।
পিএনএস/রাআ
সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা
22-06-2026 10:36PM

