পিএনএস ডেস্ক : মিয়ানমার জান্তার বিমান হামলায় (বিশেষ করে কিয়াউকতাও এলাকায়) গত জুন মাসে আরাকান আর্মির অবস্থানে আঘাতের পর একাধিক হতাহতের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে আরাকান আর্মির প্রধান বাংলাদেশে পরিচয় গোপন করে চিকিৎসা নিচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি নাকচ করে বলেন যে এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নাই।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
এদিকে, মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি।
পিএনএস/এএ
‘বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই’
05-07-2026 09:31PM

