জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

  26-06-2026 11:21AM

পিএনএস ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। আর সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেননি নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। খারাপ পারফর্ম করা সত্ত্বেও স্কোয়াডে টিকে গেছেন সাইফ হাসান।

বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সফরের সূচি

একমাত্র টেস্ট: ২৮ জুন – ২ জুলাই ২০২৬
ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব
বাংলাদেশ সময় দুপুর ১:৩০

ওয়ানডে সিরিজ: ১ম ওয়ানডে: ৬ জুলাই ২০২৬
২য় ওয়ানডে: ৯ জুলাই ২০২৬
৩য় ওয়ানডে: ১১ জুলাই ২০২৬
ভেন্যু: হারারে স্পোর্টস ক্লাব
সময়: বাংলাদেশ সময় দুপুর ১:৩০

টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ১৫ জুলাই ২০২৬
২য় টি-টোয়েন্টি: ১৭ জুলাই ২০২৬
৩য় টি-টোয়েন্টি: ১৯ জুলাই ২০২৬
ভেন্যু: কুইন্স স্পোর্টস ক্লাব
সময়: বাংলাদেশ সময় বিকেল ৪:৩০।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন