জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও নেই লিটন

  21-06-2026 11:04PM

পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোট লিটন কুমার দাসকে ছিটকে দিয়েছিল টি-টোয়েন্টি সিরিজ থেকে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানালো আগামী সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়াকে।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাঁ পায়ের কাফে চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি লিটন। একই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি।

বিসিবির মেডিকেল দলের মূল্যায়ন অনুযায়ী, হাতে থাকা সময়ের মধ্যে লিটনের ম্যাচ খেলার মতো ফিট হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই ২৮ জুন হারারেতে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য তাকে বিবেচনা করা হয়নি।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন