ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তামিম

  22-07-2026 07:03PM

পিএনএস ডেস্ক: জিম্বাবুয়ে সফরে সতীর্থরা আশা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও ব্যাট হাতে লড়াই করে গেছেন তানজিদ তামিম। টি-টোয়েন্টি সিরিজ জয়েও বিশেষ ভূমিকা পালন করেছেন এই বাঁহাতি ওপেনার। সেই সাফল্যের পুরস্কার স্বরূপ এবার টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তামিম।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ তামিম। 

৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী টি-টোয়েন্টি ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার। 

বড় লাফ দিয়েছেন সাইফ হাসান ও শেখ মেহেদিও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান। তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। 

বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন