অপরাধ

অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলাপের ভিডিও ভাইরাল, আটক ৪

  24-01-2026 09:32PM

পিএনএস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলাপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা বিএনপির আলোচিত নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে তিন সহযোগীসহ আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তবে কোথা থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে ওই বিষয়ে বিস্তারিত

পল্টনে শিশু নির্যাতনের ঘটনায় আটক আসামি কারাগারে

  23-01-2026 07:44PM

পিএনএস ডেস্ক: রাজধানীর পল্টনে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানটির অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন।এর আগে শুক্রবার ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নুর

শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার

  23-01-2026 10:03AM

পিএনএস ডেস্ক : রাজধানীর নয়াপল্টন এলাকায় এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই স্কুলের ব্যবস্থাপক।স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় গত ১৮ জানুয়ারি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় চার বছর বয়সী শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।এর আগে, সম্প্রতি প্রাপ্তবয়স্ক দুই শিক্ষকের

আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

  22-01-2026 01:26AM

পিএনএস ডেস্ক : বিয়ের ফাঁদে ফেলে আমেরিকা প্রবাসী এক নারীকে ব্ল্যাকমেইলিং এবং তার ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (২৯)। তার বাবার নাম মো. সেলিম। আত্মগোপনে থাকা অবস্থায় তাকে মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে গ্রেফতার করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলা

  21-01-2026 07:49PM

পিএনএস ডেস্ক: মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ২৯তম বিসিএসের ফল প্রকাশের ছয় মাস পর ছয়জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়ার ঘটনায় তৎকালীন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ১২ সদস্য, সাবেক সচিবসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।২০০৮ সালের ২৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছয়জন বর্তমানে উপ-সচিব থেকে পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তারা

কড়াইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

  21-01-2026 07:26PM

পিএনএস ডেস্ক: রাজধানীর কড়াইল এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ (রিভলভার) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানা-পুলিশের একটি দল ওই যুবককে গ্রেপ্তার করে।গ্রেপ্তার যুবকের নাম আব্দুস সামাদ (২৫)।বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।বনানী থানা সূত্রে জানানো হয়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী

‘যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করতাম’, পুলিশকে সম্রাট

  20-01-2026 05:56PM

পিএনএস ডেস্ক: “কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ করে দিতাম।” সাভারে ছয় খুনের ঘটনায় আটক হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবেই বলেছিলেন ভবঘুরে মশিউর রহমান সম্রাট (ছদ্মনাম)।সাভার থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “সম্রাট পাগল নন। অতিরিক্ত নেশা করার কারণে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানুষ খুন করা তার নেশায় পরিণত হয়েছিল। তার ভাষায়, হত্যাকে তিনি ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজ’ বলে উল্লেখ

সেই আবেদ আলী ড্রাইভারের ছেলে গ্রেফতার

  20-01-2026 05:40PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।প্রশ্নফাঁসে নাম তার জড়ানোর পর তাকে বহিষ্কার

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই ব্যবস্থা: ডিএমপি

  19-01-2026 09:13PM

পিএনএস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় ডিএমপির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (উত্তরা

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  19-01-2026 06:01PM

পিএনএস ডেস্ক : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।এদিন দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ