অপরাধ

মোহাম্মদপুরে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক

  07-02-2026 07:35PM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ জাহিরুল ইসলাম (৪৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজকে আটক করা হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষি মার্কেট

বঙ্গভবনের সেই কর্মকর্তাকে গ্রেফতার দেখাল ডিবি

  05-02-2026 04:08PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোড এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।ডিবি বলেছে, গ্রেফতার ছরওয়ার আলমের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তসহ ফরেনসিকের পর বলা যাবে।এর আগে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের’ অভিযোগে

জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ১

  04-02-2026 10:08AM

পিএনএস ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার। মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান , ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে

মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান

  04-02-2026 01:35AM

পিএনএস ডেস্ক : রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর এ অভিযান শুরু করে ডিবি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জামায়াত ইসলামির আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে একটি ভবনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ।ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, একটি অভিযান চলছে। এ বিষয়ে এখন কিছু বলা ঠিক হবে না। বিস্তারিত পরে জানানো হবে।এএইচএ

বিমানের এমডি সফিকুর রহমান গ্রেফতার

  02-02-2026 05:42PM

পিএএস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহকর্মীকে মারধরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার (ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে

মোহাম্মদপুরে গ্রেনেড-গানপাউডারসহ ৩ নারী গ্রেপ্তার

  02-02-2026 04:42PM

পিএএস ডেস্ক: ‎রাজধানীর মোহাম্মদপুরে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। ‎ গ্রেপ্তাররা হলেন- মুক্তা আক্তার, নাজমা আক্তার ও কাকলী আক্তার।‎আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন নারী সবাই পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ এর স্ত্রী ও বোন। মাইনউদ্দিন ইসলাম শুভ এর বিরুদ্ধে বিভিন্ন থানায়

দুদকে সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ

  01-02-2026 05:26PM

পিএনএস ডেস্ক: ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে বিকেল পৌনে ৪টায় তাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে এনে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি

মাদরাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগ, মা-ছেলে গ্রেফতার

  31-01-2026 08:34PM

পিএনএস ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় রিয়াদ হোসেন (১৩) নামে এক মাদরাসা ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত সুমন (২৩) ও তার মা শ্যামলী খাতুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।নিখোঁজ রিয়াদ হোসেন উপজেলায় মান্দ্রারতলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে এবং একই উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিবেশী শরিফুলের ছেলে সুমন রিয়াদকে ফুঁসলিয়ে ভোলায় নিয়ে যায়। এরপর থেকে

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, অতঃপর...

  28-01-2026 03:58PM

পিএনএস ডেস্ক: নাচোলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনকে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়ে বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নিজের চাচাকে বাবা এবং চাচিকে মা হিসেবে পরিচয় দিয়ে কোটা সুবিধা নিয়েছিলেন।বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য গেলে, ডিএনএ টেস্টে অসযোগিতার অভিযোগে আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।মামলার এজাহারে বলা হয়, কামাল হোসেনের প্রকৃত পিতা আবুল কাশেম ও মা হাবীয়া খাতুন। তবে তিনি কাগজপত্রে তার চাচা,

ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার

  25-01-2026 07:09PM

পিএনএস ডেস্ক: রাজধানীতে মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত মো. আসাদুজ্জামান (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাতাল মার্কেটের গেট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই