অপরাধ

স্বামী পরিচয়ে ঢামেকে ফেলে যাওয়া তরুণী হত্যাকাণ্ডে সেই যুবক গ্রেফতার

  18-01-2026 04:32PM

পিএনএস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্বামী পরিচয়ে ফেলে যাওয়া গার্মেন্টস কর্মী রাশেদা বেগম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুল ইসলাম ওরফে নয়ন (২৪)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রোববার টাঙ্গাইল জেলার সখিপুরের শুভেচ্ছা ক্লিনিকের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩।গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম নয়ন মাগুরা জেলার মাগুরা সদর থানার পুখরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মতিয়ার রহমান।র‍্যাব জানায়, নিহত রাশেদা বেগম একজন গার্মেন্টস কর্মী ছিলেন।

সাবেক ‘হিট অফিসার’ বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ

  15-01-2026 08:40PM

পিএনএস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ করেন।বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান।দুদক

মুখোশ পরে থানায় ঢুকে পুলিশের মোটরসাইকেল চুরি

  11-01-2026 07:22PM

পিএনএস ডেস্ক: রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।রবিবার (১১ জানুয়ারি) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ভাটারা থানায় কর্মরত এএসআই মো. ফিরোজের মোটরসাইকেলটি চুরি হয়। ঘটনার পরপরই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরদের গ্রেপ্তার এবং মোটরসাইকেল উদ্ধারে

ব্যবসায়িক দ্বন্দ্বে মুসাব্বিরকে হত্যা: ডিবি

  11-01-2026 06:17PM

পিএনএস ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার সংলগ্ন তেজতুরী বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন শুটার জিন্নাত, কিলিং মিশনের মূল সমন্বয়ক মো. বিল্লাল, আব্দুল কাদির, ঘটনার আগের দিন রেকি করা মোহাম্মদ রিয়াজ। আব্দুল কাদির হত্যাকাণ্ডের সমন্বয়কারী বিল্লালের চাচা ও ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী। এ ঘটনায় রহিম

দুবাই পালিয়ে যাওয়ার সময় জেলা ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

  10-01-2026 05:14PM

পিএনএস ডেস্ক: নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’শাহ জালাল আহমেদ

বিপুল সংখ্যক আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

  07-01-2026 09:37PM

পিএনএস ডেস্ক: বিভিন্ন মডেলের বিপুল সংখ্যক আইফোনসহ তিন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।বার্তায় তিনি বলেন, বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত

১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন : দুদকের জালে জিয়াউল আহসান

  07-01-2026 03:48PM

পিএনএস ডেস্ক: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১২০ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার (৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতে দাখিল করা

ওসমান হাদির খুনি ফয়সালের অবস্থান নিয়ে যা জানালেন ডিবিপ্রধান

  06-01-2026 09:22PM

পিএনএস ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলছেন, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।ডিবি প্রধান বলেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক

হাদি হত্যাকাণ্ড : ফয়সালের ভিডিও পরীক্ষা করছে ডিএমপি

  03-01-2026 03:43PM

পিএনএস ডেস্ক:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুইটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র‍্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি পুলিশ কমিশনার হিসেবে যতই

ডিবি পরিচয়ে মাইক্রোবাসে ডাকাতি, আটক চার

  01-01-2026 05:14PM

পিএনএস ডেস্ক: রাজধানী ঢাকা থেকে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে অপহরণ ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মাইক্রোবাসসহ মোট ৩টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ভুয়া নম্বর প্লেট ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।​বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের।​প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত ২১