আন্তর্জাতিক

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

  18-06-2026 07:34PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বাংলাদেশ ও পাকিস্তানে চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির হামলার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশে হামাসের সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক আদিত্য রাজ কাউলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেছেন তিনি।বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ১ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল

  18-06-2026 06:55PM

পিএনএস ডেস্ক : ভঙ্গুর যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও ইসরায়েলি হামলা থামেনি। বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত গাজায় বিভিন্ন হামলায় এক হাজার পাঁচজন নিহত হয়েছেন।যুক্তরাজ্যের দাতব্য

আদিবাসী তরুণীকে ধর্ষণ ও মুখে অ্যাসিড: ২ বিএসএফ সদস্যের ৪২ বছরের কারাদণ্ড

  18-06-2026 05:36PM

পিএনএস ডেস্ক : ৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিলেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের এক জেলা আদালত। রাজ্যের এক আদিবাসী তরুণীকে ধর্ষণ ও তার মুখে অ্যাসিড নিক্ষেপের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ২ সদস্যকে ৪২ বছর করে কারাবাসের সাজা দিয়েছেন ওই আদালতের বিচারক সিলভি জোমুয়ানপুই। ২০১৭ সালে মিজোরামের এক আদিবাসী তরুণীকে ধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল দুই বিএসএফ সদস্য বিরুদ্ধে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত বিএসএফ

ইসরায়েলি সেনাবাহিনীকে আবারও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

  18-06-2026 04:35PM

পিএনএস ডেস্ক: টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে।জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, তারা বুধবার (১৭ জুন) প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে স্বাক্ষর ট্রাম্প ও পেজেশকিয়ানের

  18-06-2026 03:19PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ইসলামাবাদ মেমোর‌্যান্ডম অব আন্ডারস্ট্যান্ডিং (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে এ তথ্য।শিল্পোন্নত ৭ দেশের জোট জি৭ সামিটের সম্মেলন উপলক্ষে বর্তমানে ফ্রান্সে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাজধানী প্যারিসের ভার্সাইলিস প্রাসাদে নৈশভোজের আগে এ চুক্তি স্বাক্ষর করেন তিনি। এ

ইরানের অর্থ ফেরত না দিলে ডলারের প্রতি আস্থা কমে যাবে : ট্রাম্প

  18-06-2026 02:06PM

পিএনএস ডেস্ক: ইরানের জব্দ করা অর্থ শেষ পর্যন্ত ফেরত দিতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই অর্থ যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের নিজস্ব সম্পদ। অর্থ ফেরত না দেওয়া হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ডলারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরান চুক্তির শর্ত মেনে চললে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭

জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, অতঃপর...

  18-06-2026 11:36AM

পিএনএস ডেস্ক: ফ্রান্সে আয়োজিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতিতে দেখা দিলো অস্বস্তিকর মুহূর্ত। পাশ্চাত্য রীতি মেনে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে পরিস্থিতি এগোল ঠোঁটঠাসা চুম্বনের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই কাণ্ডে বিশ্বমঞ্চে তৈরি হল অস্বস্তিকর পরিস্থিতি।কোনওমতে বিষয়টি সামলে সেখান থেকে সরে পড়েন মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সম্মেলনের ফাঁকে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কার সুবিধা বেশি

  18-06-2026 10:37AM

পিএনএস ডেস্ক: ‘যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক’ শিরোনামে এক নথিতে ইলেকট্রনিকভাবে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তবে জনসমক্ষে এ চুক্তির শর্ত প্রকাশ না করা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এটি প্রকাশ করেছে।মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে তুলে দেন। আল-জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত

ইরানে পুনরায় দূতাবাস খুলছে ইতালি

  18-06-2026 12:47AM

পিএনএস ডেস্ক: মধ্যপ্রাচ্যে তিন মাস আগের তুমুল উত্তেজনার সময় ইরানের রাজধানী তেহরানে বন্ধ করে দেওয়া নিজেদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ইতালি। আগামী শুক্রবার তেহরানে ইতালির দূতাবাসের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন।দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তাজানি বলেন, ‌‌‌‘‘তেহরানে আমাদের দূতাবাস আগামী শুক্রবার পুনরায় খুলে দেওয়া হবে।’’চলতি বছরের শুরুর দিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের রাজধানীতে নিজেদের কূটনৈতিক মিশন

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

  17-06-2026 06:37PM

পিএনএস ডেস্ক: ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তিনি সমঝোতার বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট না হন অথবা ইরান প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করে নিজেদের বর্তমান স্বভাব না পাল্টায়, তাহলে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু হতে পারে এবং ইরানে আবারও বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্রবুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এটি চূড়ান্ত চুক্তি নয়। এটি একটি সমঝোতা স্মারক। আমি যদি এটি পছন্দ না করি কিংবা