আন্তর্জাতিক

চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

  20-06-2026 12:29AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০সিই (J-10CE) মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা ‘কৌশলগত ঘেরাও’-এর অংশ হিসেবে বিবেচনা করছে।এ নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে।২০২৪

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

  19-06-2026 08:44PM

পিএনএস ডেস্ক: ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে লেবাননে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (১৯ জুন) সিএনএন এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় , এ সমঝোতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তবে আরেকটি কূটনৈতিক সূত্রের দাবি, কাতার, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে এ চুক্তির মধ্যস্থতা করেছে।সাম্প্রতিক সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর

সিন্ধুর পানি নিয়ে উত্তেজনা,ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

  19-06-2026 02:43PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে বলেছেন, পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে এর গুরুতর পরিণতি হতে পারে।এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও সিন্ধু পানি চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করা ভারতের বাধ্যবাধকতা। পাকিস্তানের জনগণকে তাদের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে

ডোনাল্ড ট্রাম্প হতাশা থেকে চুক্তি করেছেন: মোজতবা খামেনি

  19-06-2026 11:39AM

পিএনএস ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির পর ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু মার্কিন যুদ্ধজাহাজ এখনো ওই অঞ্চলে অবস্থান করবে।এর কিছুক্ষণ পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো এ চুক্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে ভিন্ন মত থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

  19-06-2026 11:21AM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানেই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেই শহরে। আর্জেন্টাইন সমর্থকদের বহনকারী উবারের গাড়িতেও ঘটেছে গুলির ঘটনা। সেই ঘটনায় একজন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন।পুলিশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে ইন্টারস্টেট ৭০ ও ইন্টারসস্টেট

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

  19-06-2026 10:35AM

পিএনএস ডেস্ক: নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দেশের বৃহত্তম ও গুরুত্বপূর্ণ বিমানবন্দর 'ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর'-এ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে বন্দুকধারীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে মোট ৩৫ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে একই বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় হামলা। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামাআত নুসরাত

ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে জনপ্রিয় কাপল: মোদিকে মেলোনি

  19-06-2026 10:11AM

পিএনএস ডেস্ক: ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বহুল আলোচিত ‘মেলোদি’ (Melodi) মুহূর্ত নিয়ে দুই নেতাকে বেশ হাসি-ঠাট্টায় মাততে দেখা গেছে।সম্মেলনের একপর্যায়ে ধারণ করা একটি ‘হট মাইক’ ভিডিওতে মেলোনিকে হাসিমুখে মোদির উদ্দেশে বলতে শোনা যায়, “আমরাই কিন্তু ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় কাপল।” এরপর দুই বিশ্বনেতা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে

যোগ দিবস উদযাপনে ৭ দিন বন্ধ রেড রোড, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

  19-06-2026 01:16AM

পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় যাবেন। আর তার জন্য শহরের অন্যতম ব্যস্ত সড়ক রেড রোড সাতদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন আবেদনকারী। আদালত সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ না করলেও বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, অনুষ্ঠান শেষ হতেই রাস্তা খুলে দিতে হবে।ঈদে ১ ঘণ্টার নামাজে আপত্তি, সেই রেড রোডই এবার যোগাসনের জন্য ৭ দিন বন্ধঈদের নামাজের

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই অনুষ্ঠান বাতিল

  18-06-2026 11:00PM

পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক এরই মধ্যে সই হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায় আগামী শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিতব্য চুক্তি সই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিবিসি উর্দুকে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথমে বিবিসিকে জানিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জেনেভায় তার সফর স্থগিত করছেন। তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

  18-06-2026 10:49PM

পিএনএস ডেস্ক: সুইস ব্যাংকে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশিদের আমানত। এক বছরেই দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৪১.৪৯ শতাংশ বেড়েছে।বৃহষ্পতিবার (১৮ জুন) প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।বর্তমান বাজারদর অনুসারে এক সুইস ফ্রাঁতে ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়।