মসজিদে আগুন দিয়ে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা
17-06-2026 04:20PM
পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলীয় শহর রামাল্লার উত্তরে অবস্থিত জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামে দুটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার (১৭ জুন) ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মসজিদ দুটির বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয় এবং দেয়ালে হিব্রু ভাষায় স্লোগান লিখে যায়। খবর আনাদোলু এজেন্সির।স্থানীয় সূত্র জানিয়েছে, ভোরে একদল বসতি স্থাপনকারী জিলজিলিয়া গ্রামে প্রবেশ করে স্থানীয় মসজিদে আগুন লাগিয়ে দেয়। এতে মসজিদের নারীদের নামাজের অংশ পুড়ে যায় ...বিস্তারিত









