হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

  19-06-2026 05:11PM

পিএনএস ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে সন্দেহজনক হামে পাঁচ জনের মৃত্যু হয়। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৯ হাজার ৮০৪ জন।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন