পিএনএস ডেস্ক: বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাফাকুম থেকে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। রোববার (২৪ এপ্রিল) দিনগত রাতে নাফাকুম খাল থেকে মাছটি ধরা হয়।
স্থানীয়রা জানায়, রেমাক্রি এলাকা থেকে একদল মৎস্য শিকারী নাফাকুম এলাকায় মাছ ধরতে যান। সেখানে জাল ফেলার এক পর্যায়ে জালে বড় মাছ পড়ার লক্ষণ টের পান তারা। পরে কয়েকজন পানিতে ঢুব দিয়ে রশি দিয়ে বেধে ওপরে তোলেন মাছটি।
জেলেদের জালে ধরা পড়া বিরল মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
স্থানীয়রা আরও জানান, এক সময়ব সাঙ্গু নদীতে মাঝে মধ্যে বড় আকারের মাছ ধরা পড়লেও এ ধরনের বড় বাঘা আইড় কখনো দেখা যায়নি। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ভিড় জমান উৎসুক স্থানীয়রা। পরে মাছটি স্থানীয় বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
পিএনএস/রাআ
সাঙ্গু নদীতে ধরা পড়লো ১৫ কেজির বাঘা আইড়
26-05-2026 02:18AM

