অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  18-07-2026 03:01AM

পিএনএস ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)।

শুক্রবার (১৭জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন