পিএনএস ডেস্ক: ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ২৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৪ জন, মিরপুর বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের উদ্ধার করা হয়।
তিনি জানান, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পিএনএস/রাআ
ঢাকায় ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ২৯৬
09-07-2026 12:45PM

