রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

  25-07-2026 12:40AM

পিএনএস ডেস্ক: ‎রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্যসচিবসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

আহতরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টায় কাফরুলের মিরপুর ১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে তার কাছে তেমন কোন তথ্য নেই।

মিরপুর ১৩ বাসিন্দা বিএনপি কর্মী মো. সুজন জানিয়েছেন, রাত সাড়ে ১১টায় এলাকায় হাফিজুর ভাইসহ আমরা ৭-৮ জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ৩ জন অস্ত্রধারী লোক আমাদের লক্ষ করে গুলি করে। হাফিজ ভাইয়ের ২ টি গুলি লাগে, আর আমাদের ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে স্থানীয়রা ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েন স্থানীয় বাসিন্দা সুজন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন