পিএনএস ডেস্ক: দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। নতুন কমিটির মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান।
শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় কমিটি পুনর্গঠন করা হয়। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
ইসলামী আন্দোলনের ১১ সদস্যের নতুন প্রেসিডিয়াম সদস্যরা হলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান।
১৪ সদস্যের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ওমর ফারুক সন্দ্বীপী, মিজানুর রহমান সাঈদ, আ ফ ম খালিদ হোসেন (অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা), মোশতাক আহমাদ, ওবায়দুর রহমান খান, মুহাম্মদ জহুরুল হক, শেখ আতিয়ার রহমান, আক্কাস আলী সরকার, আবদুল মতিন, সৈয়দ আলী মোস্তফা, এ কে এম এরফান খান, আবদুল কাদের (মেহেরপুর), লুৎফর রহমান এবং ফরিদ উদ্দিন আল মোবারক।
অধিবেশনে তিনজন নায়েবে আমির, চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিবসহ ৪৮ সদস্যের মজলিসে আমেলা বা কর্মপরিষদ গঠন করা হয়। নায়েবে আমিররা হলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আবদুল আউয়াল এবং মাওলানা আবদুল হক আজাদ। যুগ্ম মহাসচিবরা হলেন আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।
সদস্য হিসেবে যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন- মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (সংসদ সদস্য), মাওলানা লোকমান হোসেন জাফরী, হারুন অর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, আবদুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুহাম্মদ আল ইকবাল, মুহাম্মদ সেলিম মাহমুদ, মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), শেখ মারুফ এবং এম এম কামাল হোসাইন (ভোলা)।
ইসলামী আন্দোলনের বর্তমান মহাসচিব মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু হয়। বিগত সেশনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, রাজনৈতিক প্রতিবেদন পেশ করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
পিএনএস/রাআ
চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর
27-06-2026 11:59PM

