নন্দীগ্রামে শিশুসদন মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ

  27-06-2026 06:05PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলাজুড়ে দরিদ্র পরিবারে সহায়তা দেওয়াসহ মানবিক কর্মকান্ডে প্রশংসা কুড়াচ্ছে যুবদল।

শুক্রবার বাদ-জুমা উপজেলার বর্শন গ্রামের এতিমখানা পরিদর্শন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআনসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়। তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। একসঙ্গে বসে একবেলা খাবার খেয়েছেন।

এরআগে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুত্র আরাফাত রহমান কোকোসহ প্রয়াত জিয়া পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফল নেতৃত্বের জন্য দোয়া করে। মোনাজাত পরিচালনা করেন বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আমিনুল ইসলাম।

এসময় মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু নাঈম, যুবদল নেতা সামিউর রহমান তুষার, রবিউল ইসলাম, আপেল মাহমুদ, আব্দুল মান্নান, ইসাহাক আলী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপির নির্দেশনায় মানবিক কর্মকান্ডে তৎপর রয়েছে যুবদল। আব্দুর রউফ রুবেল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে জনসমর্থন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাচ্ছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন