পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা বললেন রিজভী

  25-07-2026 01:43PM


পিএনএস ডেস্ক: পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়টিও দলীয় সিদ্ধান্ত। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগীদের মূল্যায়ন করছে বলেও দাবি করেন তিনি।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন