পিএনএস ডেস্ক: সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। ভদ্রলোক কখনো আওয়ামী লীগ করে না।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং ভোট গ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে।
রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল হাসান বলেন, রাজনীতিতে কী পেলাম, সেটি বড় বিষয় নয়; মানুষকে কী দিলাম, সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি যত দিন ক্ষমতায় থাকবেন, আমি দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেছেন, আর আমি দেশে ফিরেছি।
পিএনএস/এএ
সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী
18-07-2026 05:41PM

