২০ মিনিটের মাথায় বেলজিয়ামের জালে মিসরের গোল

  16-06-2026 01:47AM

পিএনএস ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে আগের ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে। এবার বেলজিয়ামের বিপক্ষে ২০ মিনিট যেতেই এগিয়ে গেলো মিসর। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইনের ডান পায়ের শট পোস্টের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়।

২০তম মিনিটে প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশর।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন