প্রথমার্ধে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে মিসর

  16-06-2026 02:08AM

পিএনএস ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে আগের ম্যাচে স্পেনকে রুখে দিয়েছে কেপ ভার্দে। এবার বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে আছে মিসর। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে তারকা ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনের ডান পায়ের শট পোস্টের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়।

২০তম মিনিটে প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শটে বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশওয়ার। ঠিক দিকে ডাইভ দিলেও বল আটকানোর সুযোগ ছিল না তার।

মিসর জাতীয় দলে ৩০ নম্বর ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ২৮ বছর বয়সী মিডফিল্ডার আশওয়ার।

গোল শোধে মরিয়া হয়ে পরের ১৫ মিনিটে অনেকগুলো সুযোগ তৈরি করে বেলজিয়াম। কিন্তু যখনই তারা বল হারাচ্ছিল, কাউন্টার অ্যাটাক করেছে মিসরও। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন